নিরিবিলি, প্রাকৃতিক পরিবেশবেষ্টিত, মনোমুগ্ধকর পরিবেশে কতিপয় শিক্ষানুরাগী ব্যক্তিবর্গের শিক্ষার প্রতি অনুরাগের ফসল হিসাবে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।
শুরু থেকেই বিদ্যালয়টির পাবলিক পরিক্ষার ফলাফল সন্তোষজনক। শিক্ষাবর্ষের শুরু হতেই পাঠ্যক্রম ও পাঠ্যসূচী অনুসারে রুটিনমাফিক পাঠদান কার্যক্রম অব্যাহত থাকে। শিক্ষার্থীর শারিরীক ও মানসিক বিকাশে সকল সহপাঠ্যক্রমিক কার্যক্রম এর নিয়মিত চর্চাসহ থানা, জেলা ও জাতীয় পর্যায়ে অংশগ্রহন নিশ্চিত করা হয়।